ছবির ক্যাপশন:
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ৩টায় ড. শহিদ শামসুদ্দোহা পার্কে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ।
বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাড.মারুফ আহাম্মদ বিজন। সমাবেশে সভাপতিত্ব করছেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সরকারি কলেজের ভিপি জাহাঙ্গীর বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে মাসুদ অরুণ বলেন, ধানের শীষ আমার নয়, ধানের শীষ শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, ধানের শীষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, ধানের শীষ তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের, ধানের শীষ জনগণের। কাজেই এই ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, কৃষক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, ছাত্রদলের সভাপতি আকিব জাবেদ সেনজির, মহিলা দলের আহ্বায়ক ছাইদাতুসনেসা নয়ন, তাঁতি দলের আহ্বায়ক আরজুল্লাহ মাস্টার বাবলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আহাম্মেদ রাজিব খান, জেলা যুবদলের সহ-সভাপতি বাবু সাবের এছাড়াও বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদল, মৎস্যজীবী দল, তাঁতিদল ও সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
