ছবির ক্যাপশন:
মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচন (২০২৫-২০২৭) মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগঠনের অফিসে এই মনোনয়নপত্র বিক্রি করা হয়। মনোনয়নপত্র বিক্রয় কার্যক্রম তত্ত্বাবধান করেন সহকারী নির্বাচন কমিশনার হানিফ মণ্ডল ও অফিস সেক্রেটারি নাসিম খান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা নেওয়া হবে ৯ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৭টা পর্যন্ত। পরদিন ১০ নভেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই, আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি সম্পন্ন হবে। একই দিন রাত ১০টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের মূল নির্বাচন।
গতকাল মনোনয়নপত্র ক্রয় করেন বিভিন্ন পদে প্রার্থীরা। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহসান হাবীব সোনা, শাহিন আলম ও বকুল হোসেন। কার্যকরী সভাপতি পদে মনোনয়ন নিয়েছেন সাজেদুর রহমান, সৈয়দ রাকেশ হাসান ও উজ্জল হোসেন। সহসভাপতি পদে আলমগীর হোসেন ও শাহিন আলম টুটুল, সাধারণ সম্পাদক পদে মতিয়ার রহমান ও শাখাওয়াত হোসেন সবুজ, যুগ্ম সম্পাদক পদে নাসিম ইসলাম, এরশাদ আলী ও রেজাউল হক মনোনয়নপত্র দাখিল করেছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেন্টু শেখ ও ফরহাদ হাসান তুষার, সাংগঠনিক সম্পাদক পদে রমেজ উদ্দিন ও আফজারুল, সহ-সাংগঠনিক সম্পাদক পদে চঞ্চল শেখ ও চাঁদ আলী।
কোষাধ্যক্ষ পদে আজিজুল হক, মাহবুব, মোফাজ্জেল ও সোহেল, সড়ক সম্পাদক পদে সোহেল রানা সজীব, মুরসালিন ও আনারুল ইসলাম; শ্রমিক কল্যাণ সম্পাদক পদে মাহবুব রিপন ও খাইরুল ইসলাম, প্রচার সম্পাদক পদে সুমন ও ইয়ারুল ইসলাম মনোনয়নপত্র ক্রয় করেছেন।
এছাড়া সদস্য পদে শরিফুল ইসলাম, আন্নাচ আলী, লাল মিয়া, জিয়ারুল, শাহিন শেখ, আব্দুল জব্বার, খবিরুল, রশিদুল ইসলাম ও বাচ্চু মনোনয়নপত্র তুলেছেন।
