ছবির ক্যাপশন:
জীবননগরে দুই ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব : দফায়-দফায় ডিস লাইনের
জীবননগর অফিস: জীবননগর নতুন চাকলা গ্রামে ডিস লাইনের ক্যাবল কাটা নিয়ে পক্ষে-বিপক্ষে নানা অভিযোগ উঠেছে। একপক্ষের দাবি তাদের প্রতিপক্ষরা গত মাসে প্রায় ৫ কিলোমিটারে ডিস লাইনের সংযোগ ক্যাবল কেটে দিয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে একপক্ষ সাংবাদিকদের কাছে অভিযোগ করেছে।
জানা যায়, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব চাকলা গ্রামের পাশেই অবস্থিত মহেশপুর উপজেলার ডিস ব্যবসায়ী খা-পুরন্দরপুর গ্রামের সবুজ দীর্ঘদিন আগে ডিস সংযোগ দিয়ে ব্যবসা করে আসছিলো। পরবর্তীতে চাকলা বৈদ্যুতিক সংযোগ প্রদান করা হলে জীবননগর উপজেলার ডিস ব্যবসায়ী মাধবপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সবুজ নতুনভাবে ডিস সংযোগ প্রদান করে। ফলে দুই ডিস ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে জীবননগর ডিসব্যবসায়ী ও মহেশপুর ডিস ব্যবসায়ী সমিতির মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে মহেশপুর ডিস ব্যবসায়ী সমিতি তাদের সংযোগ বিচ্ছিন্ন করে পাশের গ্রামে নিয়ে যায়। সেই থেকেই মাধবপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে সবুজ চাকলা গ্রামে ডিস ব্যবসা করে আসছে। হঠাৎ করেই গত ৩০ অক্টোবর রাতে কাটাপোল গ্রামের মাঠ থেকে পূর্ব চাকলা গ্রাম পর্যন্ত ডিসের মেইন লাইন কেটে কে বা কারা চুরি করে নিয়ে যায়। হঠাৎ করেই ডিসের তার চুরির ঘটনায় গ্রামবাসী রাতে পাহারা দেয়া শুরু করে।
এদিকে, গত রোববার রাতে পাহারা দেওয়ার সময় খা পুরন্দরপুর গ্রামের আব্দুস সালামের ছেলে ফটিক, জাফর, অদু ফকিরের ছেলে মুন্নি, সবুজ ও ডালিমসহ অজ্ঞাত আরো ৭ থেকে ৮ জন পূর্ব চাকলা গ্রামের নজুর চায়ের দোকানে আসে এবং বাড়ী যাওয়ার সময় তারা ডিস লাইনের তার কেটে নিয়ে যায় বলে অভিযোগ উঠে। পূর্ব চাকলা গ্রামের রহম আলীর চেলে আসাদুল ও ডেঙ্গর আলীর ছেলে মহাসিন তাদের ক্যাবল কাটা দেখে প্রতিবাদ করলে তাদেরকের শারীরিকভাবে নির্যাতন করা হয় বলেও অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি নিয়ে পূর্ব চাকলা গ্রামের ইউপি সদস্য নজরুল ইসলামসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ পার্শবর্তি পুরন্দরপুর গ্রামের ইউপি সদস্যের কাছে শালিসের আবেদন জানায়। কিন্তু তিনি বিষয়টি কোন সুরাহা না করায় সাধারণ ডিস গ্রাকরা ক্ষোভ প্রকাশ করেছেন। ঘটনার বিষয়ে খা-পুরন্দরপুর গ্রামের ইউপি সদস্য আরিফ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এবিষয়ে পূর্ব চাকলা গ্রামের ইউপি সদস্য নজরুলের নেতৃত্বে বেশ কয়েকজন মৌখিক ভাবে জানিয়েছেন বিষয়টি নিয়ে দ্রুত সমাধানের চেষ্টা করবো।
