ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী শরীফুজ্জামান শরীফের বিজয় নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকারে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত এ সভায় ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপারফাইভ বিএনপি নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান এবং পরিচালনা করেন সহসভাপতি মজিরুল ইসলাম বিজু। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু। তারা বলেনÑ ধানের শীষ মানে জনগণের অধিকার, গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষ আজ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। শরীফুজ্জামান শরীফকে বিজয়ী করেই আমরা সেই পরিবর্তন আনব। ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপি ঐক্যবদ্ধ, জনগণের পাশে থাকবেÑআমাদের ঐক্যই হবে বিজয়ের মূল শক্তি।
সভায় আরও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাবুদ, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, কৃষক দলের সভাপতি জাকির হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি নাজমুল ইসলাম, দপ্তর সম্পাদক মমিনুল ইসলাম রাজু, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, বিএনপি নেতা আমান আলী, সাইফুল ইসলাম বদর, আবুল কালাম, সাইদুল ইসলামসহ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সুপারফাইভ নেতৃবৃন্দ।
সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়Ñপ্রতিটি ওয়ার্ডে নির্বাচনী টিম গঠন, ভোটারদের সঙ্গে ঘরে ঘরে সরাসরি যোগাযোগ ও গণজাগরণ কর্মসূচি, নতুন ও তরুণ ভোটারদের সম্পৃক্তকরণ ও লিফলেট বিতরণ এবং প্রচারণা জোরদার করা। সভা শেষে দেশ, জাতি ও দলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
