জীবননগর বকুন্ডীয়ায় দুই মধ্যবয়সীর অজানার উদ্যোশে পাড়ি

আপলোড তারিখঃ 2017-11-09 ইং
জীবননগর বকুন্ডীয়ায় দুই মধ্যবয়সীর অজানার উদ্যোশে পাড়ি ছবির ক্যাপশন:
হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার বকুন্ডীয়া মন্দির পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা পরকীয়া প্রেমের জের ধরে মধ্যবয়সী এক বিধবা মহিলাকে নিয়ে চম্পট দিয়েছেন। গতকাল বুধবার ভোর রাত আনুমানিক ৪ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। জানা গেছে, জীবননগর উপজেলা  হাসাদাহ ইউনিয়ন বকুন্ডীয়া গ্রামের মৃত পনোœ্য দাসের ছেলে ২ সন্তানের জনক শ্রী খগেন দাস (৪৫) ও একই পাড়ায় বসবাস কারী মৃত সোনা দাসের বিধবা স্ত্রী ৩ সন্তানের জননী শ্রীমতি চায়না (৪০) এর সাথে দীর্ঘদিন তাদের সম্পর্ক গড়ে উঠে। গত দূর্গাপুজার মধ্যে খগেন দাস ও চায়না অনৈতিক কাজের সময় হাদেনাতে স্থানীয়রা আটক করে। সেই সময় খগেন দাস তার স্ত্রী  ও মেয়ের হাতে মারধরেরও শিকার হয়। এদিকে এঘটনার এক মাস না পেরুতেই বিধবা চায়নাকে নিয়ে গতকাল ভোরে খগেন দাস অজানার উদ্দ্যেশে পাড়ি জমিয়েছে। এবিষয়ে শ্রী খগেনের স্ত্রী বলেন, আমার স্বামী ভোর বেলা গাড়ি নিয়ে বের হওয়া দেখে আমি জিজ্ঞাসা করি, এতো সকালে কোথায় যাচ্ছো? সে বলে গুরুত্বপূর্ন কাজ আছে। এরপর সে বাড়ী থেকে বের হয়ে আর ফেরেনি। পরে জানতে সে চায়না নামের একজন বিধবা মহিলাকে নিয়ে পালিয়েছে। দুইজন মধ্য বয়সীর অজানার উদ্দ্যেশে পাড়ি জমানো নিয়ে এলাকায় মুখরোচক গল্পের সৃষ্টি হয়েছে। পাড়া-মহল্লা-চায়ের দোকান সবখানে শুধু খগেন-চায়নার প্রেম নিয়ে রসালো গল্প জমে উঠেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)