উথলীতে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-11-08 ইং
উথলীতে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খাঁন বাবুকে জয়ী করতে জীবননগর উপজেলার উথলীতে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উথলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে উথলী ফার্মগেট পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক জহুরুল হক ঝণ্টু।


১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জিনারুল হক জাণ্টুর সভাপতিত্বে ও যুবদল নেতা রুবেল আহম্মেদ সায়েদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উথলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক ইউপি সদস্য ইউনুচ আলী, উথলী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল হুসাইন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম, কৃষক দল নেতা মাহমুদুল হাসান দিবাশীষ বিশ্বাস, ১ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উথলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক, মহিলা দলের নেত্রী আনজুরা বেগম প্রমুখ।


মতবিনিময় সভায় ১ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা হাবিবুর রহমান হাবু, ডা. ওয়াহেদ, ১ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আরিফ হোসেন, সেক্রেটারি সোহেল রানা, যুবদল নেতা রনি, শিপলু, তোতা, আরিফুল, আরেফিন, আশরাফুলসহ ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)