ছবির ক্যাপশন:
দর্শনার পারকৃষ্ণপুর গ্রামে ওয়াজ মাহফিলে অংশ নিতে গিয়ে রাবেয়া খাতুন (৮০) নামের এক বৃদ্ধা মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহের মাওলানা আব্দুল মুকিতের ওয়াজ মাহফিল শুনতে পারকৃষ্ণপুর ঈদগাহ মাঠে যান রাবেয়া খাতুন। ওয়াজ শেষে পাশের একটি বাড়িতে এশার নামাজ আদায় করার সময় তিনি বুকের ব্যথা অনুভব করেন এবং অচেতন হয়ে পড়েন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান। রাবেয়া খাতুন দর্শনা পরাণপুর গ্রামের এলাহী বক্করের স্ত্রী এবং স্থানীয় সাংবাদিক জুলফিকার হায়দারের মা। মৃত্যুকালে তিনি পাঁচ মেয়ে, এক ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
