দামুড়হুদায় চার সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা

আপলোড তারিখঃ 2025-11-08 ইং
দামুড়হুদায় চার সন্তানের জননীর বিষপানে আত্মহত্যা ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার সুবুলপুর গ্রামে জাহানারা খাতুন (৪৭) নামের চার সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পরিবারের সবার অজান্তে জাহানারা খাতুন জঙ্গলমারা বিষ পান করেন। অসুস্থ অবস্থায় স্বজনরা তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গতকাল শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


নিহত জাহানারা খাতুন সুবুলপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী। মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে কুষ্টিয়া সদর থানার পুলিশ ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। রাতে এশার নামাজের পর জানাজা শেষে নিজ গ্রামে তাঁকে দাফন করা হয়।


দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘সুবুলপুর গ্রামের এক নারী বিষপান করে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)