চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ

তারুণ্যের হাত ধরেই আসবে ধানের শীষের বিজয়

আপলোড তারিখঃ 2025-11-08 ইং
চুয়াডাঙ্গায় ধানের শীষের পক্ষে মতবিনিময় সভায় শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

আসন্ন নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলা বিএনপিতে সাংগঠনিক তৎপরতা এখন তুঙ্গে। গতকাল শুক্রবার রাত ৮টায় চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে গুরুত্বপূর্ণ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফিরোজ সরোয়ার রোমান। এই সভার মূল লক্ষ্য ছিল- ছাত্র, যুব ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ঐক্য ও উদ্দীপনা সৃষ্টি করে ধানের শীষের পক্ষে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।


নেতা-কর্মীদের উদ্দীপনা এবং সাংগঠনিক ঐক্য দেখে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আজকে তারুণ্যের যে উদ্দীপনা দেখছি, আমি নিশ্চিত এই তারুণ্যের হাত ধরেই চুয়াডাঙ্গায় ধানের শীষের বিজয় আসবে। আপনারা জানেন, আমরা শুধু ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলন করিনি, আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি। বিএনপির কর্মসূচি কোনো গতানুগতিক আশ্বাস নয়, এটি হলো আপনাদের মুক্তির গাইডলাইন। আমাদের নেতা তারেক রহমান যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা দিয়েছেন, তা মূলত তারুণ্যের ভবিষ্যৎ সুরক্ষার দলিল। ৩১ দফায় আমরা তরুণদের জন্য শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মসংস্থানের নিশ্চয়তা দিয়েছি। এই দেশের ছাত্র, যুব ও খেটে খাওয়া মানুষের জীবন বদলে দেওয়াই আমাদের লক্ষ্য। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। আপনারা সেই দিনটির জন্য প্রস্তুত হোন, যেদিন আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে ধানের শীষকে বিজয়ী করবেন।’


তিনি আরও বলেন, ‘শহীদ জিয়ার আদর্শের সৈনিক হিসেবে আপনারা কেউ মাঠ ছেড়ে যাবেন না। আমার ওপর আস্থা রাখুন, আমি আপনাদের প্রতিটি কষ্টের হিসাব রাখছি। বিজয়ী হওয়ার পর আপনাদের ত্যাগ বৃথা যাবে না। আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে জনগণের কাছে ৩১ দফার বার্তা পৌঁছে দিন।’


সভায় আরও উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সদস্য খন্দকার আব্দুল জব্বার সোনা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা কৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক হাবিবুর রহমান সাদিদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক ইকরা, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমান টুটুল, যুগ্ম সম্পাদক হামিদ উদ্দিন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া স্বপন, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ হোসেন, সহসভাপতি শাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক সরোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক আহ্বায়ক এস এম হাসান, যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া লিটন, পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)