গাংনীতে শ্যামলী পরিবহনের ধাক্কায় ট্র্যাক্টর চালক নিহত

আপলোড তারিখঃ 2017-11-09 ইং
গাংনীতে শ্যামলী পরিবহনের ধাক্কায় ট্র্যাক্টর চালক নিহত ছবির ক্যাপশন:
কাজ শেষে ট্রাক্টরের মালিককে বাশবাড়িয়ায় পৌছে দিতে গিয়ে সড়কে দুর্ঘটনা গাংনী অফিস: মেহেরপুরের গাংনী উপজেলার বাশবাড়িয়া এলাকায় শ্যামলী পরিবহনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছে। নিহত সুজন একই উপজেলার গাড়াডোব মাঠ পাড়া এলাকার মান্নানের ছেলে। বুধবার রাত আটটার দিকে বাঁশবাড়িয়া পশ্চিম পাড়া এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, নিহত সুজন গাড়াডোব থেকে বাশবাড়িয়া গ্রামের দিকে আসছিলো। বাশবাড়িয়া পশ্চিমপাড়ার কাছে পৌছালে পিছন দিক থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন (ঢাকা মেট্র-ট-১৪৫৭৫৩) ট্রাক্টরকে অতিক্রম করতে গিয়ে ধাক্কা দেয় এতে সে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর থেকে ছিটকে শ্যামলী গাড়ির সাথে ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে য়ায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত সুজনের ঘনিষ্ঠজনেরা জানান, সুজন মেহেরপুর সদরের বেলতলাপাড়া গ্রামে জমি চাষ করে সন্ধ্যায় বাড়ি ফেরে এবং খাওয়া দাওয়া শেষে ট্রাক্টরের মালিক বাশবাড়িয় গ্রামের মকবুলের ছেলে হালিমকে দিতে আসলে পথের মধ্যে এ দুর্ঘটনার ঘটনা ঘটে। শ্যামলী পরিবহনসহ ট্রাক্টর বর্তমানে গাংনী থানা হেফাজতে আছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন ঘটনাস্থল থেকে শ্যামলী পরিবহনটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)