আবর্জনাময় হাসপাতাল পরিষ্কার করলেন শিক্ষিকা

আপলোড তারিখঃ 2025-11-07 ইং
আবর্জনাময় হাসপাতাল পরিষ্কার করলেন শিক্ষিকা ছবির ক্যাপশন:

জনবল সংকটে যখন ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অস্বাস্থ্যকর, তখন নিজ উদ্যোগে পরিষ্কারের জন্য এগিয়ে আসলেন শাহানা পারভীন নামের এক কলেজ শিক্ষিকা। গতকাল বৃহস্পতিবার নিজে ও হরিজন সম্প্রদায়ের একদল পরিচ্ছন্নতা কর্মীদের সহযোগিতায় এ কার্যক্রম পরিচালনা করেন তিনি। শাহানা পারভীন শৈলকূপার জরিপ বিশ্বাস ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক। তার এ উদ্যোগকে স্বাগত জানান চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা।


সহকারী অধ্যাপক শাহানা পারভীন বলেন, তিনি কয়েকদিন আগে তার কন্যাকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। দেখেন প্রতিটা ওয়ার্ড ও বাথরুম এতো নোংরা তা ব্যবহারের অনুপযোগী। সেখানে রোগী ভালো হওয়াতো দূরের কথা আরো রোগ জীবাণু নিয়ে বাড়ি ফিরবে। তাই তিনি নিজ উদ্যোগে ২০ জন পরিচ্ছন্নতাকর্মী নিয়ে সমস্ত হাসপাতাল পরিষ্কার করেন। এটা যদি অন্যান্য নাগরিকরা অব্যাহত রাখেন তাহলে তাদের স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্যকর হয়ে উঠবে।


রোগীর স্বজন হাকিমপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দ্দার বলেন, তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে এসে দেখেন একজন শিক্ষিকা নিজ উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার করছেন। স্বাস্থ্য কমপ্লেক্সটি সবসময় নোংরা হয়ে থাকে। এ অপরিষ্কার স্বাস্থ্য কমপ্লেক্স নিজ উদ্যোগে পরিষ্কার করে দেওয়া এর থেকে বড় মানবিক কাজ কি আর হতে পারে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা মহিলা ওয়ার্ডের রোগী রেনজনা খাতুন বলেন, হাসপাতালের সব কিছুই ব্যবহারের অনুপযোগী। এ অবস্থায় দেখলেন একজন শিক্ষিকা অনেক লোকজন নিয়ে এসে পরিষ্কার করছেন। এখন তাদের ভালো লাগছে।


একজন শিক্ষিকার নিজ উদ্যোগে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারের কার্যক্রম নিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট লেগেই আছে। ৫ পরিছন্নতা কর্মীর মধ্যে আছে ২ জন। প্রতিদিন ওয়ার্ডে ভর্তি থাকে এক থেকে দেড় শতাধিক রোগী। রোগী ও তাদের স্বজনদের পদচারণায় যে ধরনের অপরিষ্কার হয় ২ জন পরিচ্ছন্নতা কর্মীর পক্ষে পরিষ্কার রাখা অসম্ভব।
এ কারণে শাহানা পারভীন নামের একজন কলেজ শিক্ষক নিজ উদ্যোগে তিনি বৃহস্পতিবার সমস্ত স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কারের ব্যবস্থা করেন। তারমত তিনি অন্যান্য নাগরিকদেরও এধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)