মিললো দিনমজুরের লাশ : হত্যা নাকি আত্মহত্যা!

আপলোড তারিখঃ 2017-11-09 ইং
মিললো দিনমজুরের লাশ : হত্যা নাকি আত্মহত্যা! ছবির ক্যাপশন:
গাংনীতে ২২ দিন যাবত নিখোঁজ থাকার পর বিলের পার্শবর্তী পুকুরে গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে কলিমু›দ্দীন (৪০) নামের এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার সময় উপজেলার সহড়াবাড়িয়া গ্রামের নোনার বিলের পার্শে একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। কলিমুদ্দীন উপজেলার মোহাম্মদপুর গ্রামের জোয়াদ আলীর ছেলে ও সড়াবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মান্নানের জামাতা। কলিমুদ্দীনের শাশুড়ী সাহেরা খাতুন জানান, তার জামাতা গত ২২ দিন যাবৎ নিখোঁজ ছিলো। বিলের পার্শে একটি পুকুরে তার লাশ পাওয়া যায়। কলিমুদ্দীনের স্ত্রী বিলকিছ বানু জানান, তার স্বামী দিনমজুরের কাজ করতো। তার এক দুলাভাইয়ের ভ্যান নিয়ে বেশ কিছুদিন যাবৎ নিখোঁজ ছিলো কলিমুদ্দীন। স্থানীয়রা জানান, কলিমুদ্দীন প্রায় এক মাস পূর্বে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলো। পারিবারিক কলহ না অন্যকোন কারনে হত্যার ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি কেউ। গাংনী থানার ওসি আনোর হোসেন জানান, নোনার বিলের পার্শে একটি বাগানে কয়েকজন শ্রমিক কাজ করছিলো। তারা পুকুরের মধ্যে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়। হত্যাকান্ড সম্পর্কে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিষয়ে জানা যাবে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে নিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মেহেরপুরের পুলিশ সুপার আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মুস্তাফিজুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)