ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার প্রায় ৭৯টি লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় সৌদি আরব থেকে আসা দুম্বার মাংস বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পিআই অফিসকক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান উপস্থিত থেকে ১৮৪ প্যাকেট দুম্বার মাংস বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী মৎস্য অফিসার ফারুক মহলদার, পিআইও অফিসার আশরাফ উদ্দিন, মডেল মসজিদের ইমাম মুফতি মাওলানা মামুনুর রশিদ প্রমুখ।
