আলমডাঙ্গায় চুরি যাওয়া পাওয়ার টিলার উদ্ধার, গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2025-11-07 ইং
আলমডাঙ্গায় চুরি যাওয়া পাওয়ার টিলার উদ্ধার, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বাঁচামারী গ্রামের বড়জোলা মাঠ থেকে চুরি যাওয়া একটি পাওয়ার টিলার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান পিপিএম-এর নেতৃত্বে এসআই (নি.) মো. তাইজুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন- বাঁচামারী গ্রামের মৃত ভুট্টা মিয়ার ছেলে মো. লাল্টু মিয়া (৩৬)। তাকে আজ শুক্রবার সকালে আদালতে সোপর্দ করা হয়।


থানা সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে বাঁচামারী গ্রামের মো. হেলাল উদ্দিন (২১) তার পাওয়ার টিলার দিয়ে বড়জোলা মাঠে জমি চাষ শেষে সেটি সৌরবিদ্যুতের চালের নিচে খড়ি দিয়ে ঢেকে রেখে বাড়ি চলে যান। পরদিন ভোরে মাঠে গিয়ে তিনি দেখতে পান, তার পাওয়ার টিলারটি চুরি হয়ে গেছে।


ঘটনার পর হেলাল উদ্দিন আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে থানায় চুরি মামলা (নম্বর ৮, তারিখ ৬ নভেম্বর ২০২৫, ধারা ৩৭৯ পেনাল কোড) রুজু করা হয়। এরপর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার মূল আসামি লাল্টু মিয়াকে গ্রেপ্তার ও চুরি যাওয়া পাওয়ার টিলারটি উদ্ধার করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)