চুয়াডাঙ্গায় কালেক্টরেট স্কুলে গাঁজা সেবন

নৈশপ্রহরীসহ তিনজন গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2025-11-07 ইং
চুয়াডাঙ্গায় কালেক্টরেট স্কুলে গাঁজা সেবন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর উপজেলার কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নৈশপ্রহরীসহ তিনজনকে গাঁজা সেবনের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে কালেক্টরেট স্কুলের শ্রেণিকক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জ্বীনতলা মল্লিক পাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে সুমম হোসেন (৪৩), পোস্ট অফিস পাড়ার আক্তার হেসেনের ছেলে আরিফ হোসেন হৃদয় (৩০) এবং জাফরপুর গ্রামের ছেলিম রেজার ছেলে শাওন রেজা (২৭)।


পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রাতে টহল দল ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয় এবং গাঁজা সেবনের সরঞ্জামাদিও পাওয়া যায়। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাসুদুজ্জামান বলেন, তার বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ ছিল। তাকে একাধিকবার সতর্ক করার পরও সে এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে গেছে। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি।


গাঁজা সেবনের অপরাধে তিনজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ (গতকাল) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)