ছবির ক্যাপশন:
ঝিনাইদহের শৈলকূপা উপজেলা যুবলীগের সভাপতি শামিম হোসেন মোল্লাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে ঝিনাইদহ শহরের এলজিইডি অফিস চত্বরে একদল যুবক তার ওপর চড়াও হয় এবং কিল-ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে ঝিনাইদহ থানায় নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শী মনোয়ার হোসেন জানান, অফিস থেকে বের হওয়ার পর জুলাই যোদ্ধারা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে। শামিম হোসেন মোল্লা আওয়ামী লীগ সরকারের আমলে টেন্ডারবাজি, সরকারি সম্পদ দখল ও ত্রাস সৃষ্টি করে আতঙ্কিত জনপদ গড়ে তোলেন। পুলিশ জানায়, গত ১৩ জুলাই ডিবি পরিচয়ে তাকে অপহরণ করে। অপহরণের পর ফরিদপুরের ভাঙা এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সে সময় চারজনকে আটকও করে পুলিশ।
সূত্রমতে শামীম মোল্লা শৈলকূপার গাড়াগঞ্জ বাজার এলাকার মহেশপুর এলপিজি গ্যাস পাম্পে বসেছিলেন। এসময় নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত দুটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এবং তার পিতা ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন মোল্যার নিকট ৫০ লাখ টাকা দাবি করে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন খবর নিশ্চিত করে জানান, শামিম হোসেন মোল্লাকে বুধবার বিকেলে মারধর করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। তিনি আরও জানান, তার নামে ঝিনাইদহ সদর থানায় কোনো মামলা নেই। তাকে শৈলকূপা থানায় সোপর্দ করা হয়েছে।
