ঝিনাইদহে লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল ব্যাহত

আপলোড তারিখঃ 2025-11-06 ইং
ঝিনাইদহে লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে ট্রেন চলাচল ব্যাহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলস্টেশনে ট্রেনের লাগেজ ভ্যানের স্প্রিং ভেঙে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ট্রেনের সিডিউলে সাময়িক বিপর্যয় সৃষ্টি হয়। গতকাল বুধবার দুপুরে খুলনা থেকে চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটি কালীগঞ্জ সীমান্তে প্রবেশ করার পর পেছনের লাগেজ ভ্যানে চাকার সমস্যা দেখা দেয়। দুপুর ১২টা ৩ মিনিটে মোবারকগঞ্জ স্টেশনে ট্রেন থামানোর পর চাকার স্প্রিং ভেঙে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা হয়।
পরবর্তীতে লাগেজভ্যানে থাকা মালামাল সরিয়ে বগির ওপর রাখা হয় এবং প্রয়োজনীয় মেরামত শেষে দুপুর ১টা ১৮ মিনিটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনের চালক আমিনুল ইসলাম বলেন, ‘খুলনা থেকে ট্রেন ছাড়ার পর কালীগঞ্জ সীমান্তে ঢোকার সময় পেছনের লাগেজভ্যানের চাকায় সমস্যা টের পাই। মোবারকগঞ্জ স্টেশনে থামিয়ে দেখি স্প্রিং ভেঙে গেছে। পরে মালামাল সরিয়ে নিরাপদে ট্রেনটি আবার চালু করি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)