চুয়াডাঙ্গায় শরীফুজ্জামানের পক্ষে গণসংযোগ

আপলোড তারিখঃ 2025-11-05 ইং
চুয়াডাঙ্গায় শরীফুজ্জামানের পক্ষে গণসংযোগ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা-১ (সদর-আলমডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে এসব কর্মসূচি পরিচালনা করেন জেলা মহিলা দলের সভানেত্রী রউফুন নাহার রিনা ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট মানি খন্দকার।


বিকেল চারটায় পৌর এলাকার শেখপাড়ায় মহিলা দলের ওয়ার্ড সভানেত্রী কাকলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন রউফুন নাহার রিনা এবং বিশেষ অতিথি ছিলেন অ্যাড. মানি খন্দকার। এসময় বক্তারা চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে ধানের শীষে ভোট প্রার্থনা করেন। এরপর একাডেমি মোড়, জাফরপুর মোড়, সাতগাড়ি উত্তরপাড়া ও দিগড়ি বটতলায় ধারাবাহিক পথসভা ও লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এসব কর্মসূচিতে জেলা ও পৌর বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অংশ নেন।
সবগুলো কর্মসূচিতে জনগণের অংশগ্রহণ ও ধানের শীষের প্রতি ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা গেছে। নেতা-কর্মীরা শরীফুজ্জামান শরীফকে বিপুল ভোটে বিজয়ী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)