আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে বিএনপির মতবিনিময় সভা

আপলোড তারিখঃ 2025-11-04 ইং
আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে বিএনপির মতবিনিময় সভা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার ভোগাইল বগাদীতে প্রবীণ ও মুরুব্বিদের সঙ্গে নির্বাচনী ও বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ভাংবাড়ীয়া ইউনিয়নের ভোগাইল বগাদী মাধ্যমিক বিদ্যালয় হলরুমে ৯ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় এলাকার প্রবীণ ব্যক্তিরা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক সংকট উত্তরণ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে বিএনপির প্রস্তাবিত ৩১ দফা কর্মসূচি নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।


সভায় সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশাবুল হক সুইট। প্রধান অতিথি ছিলেন ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান এবং প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু।


বক্তারা বলেন, বিএনপির ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং এটি একটি ন্যায়ভিত্তিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের রূপরেখা। তারা বলেন, জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং সমাজের অভিজ্ঞ ও প্রবীণদের জ্ঞান ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করা বিএনপির লক্ষ্য।


সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদা, সিনিয়র সহসভাপতি আ. কুদ্দুস মিরা, সহসভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা যুবদল সদস্য সেলিম রেজা, ইউনিয়ন কৃষকদলের সভাপতি জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, সহসভাপতি আজিবার রহমান কালু, সহসভাপতি জুরাল কসাই, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, ৯ নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক সেলিম রেজা, ওয়ার্ড কৃষকদলের সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক আইতাল হক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, জয়েন্ট সেক্রেটারি মজিবুল ইসলাম, বিএনপি নেতা মুকুল আলী, যুবদল নেতা সাইফুল ইসলাম বদর, শাহিন রেজা, মিলন আলী, সবুজ মিয়া, রাজিবুল ইসলাম, রাজিব আলী প্রমুখ।


বক্তারা জানান, ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা বিভিন্ন এলাকায় আয়োজন করা হবে, যাতে সাধারণ জনগণের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)