মেহেরপুরে বিএনপির জনসভায় অ্যাড. কামরুল হাসান

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আপলোড তারিখঃ 2025-11-03 ইং
মেহেরপুরে বিএনপির জনসভায় অ্যাড. কামরুল হাসান ছবির ক্যাপশন:

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামীর বাংলাদেশ বিনির্মাণে ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্তকরণের লক্ষ্যে মেহেরপুরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে সদর উপজেলার আমদহ ইউনিয়নের বামনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি মীর গোলাম ফারুক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। ‎


প্রধান অতিথি অ্যাডভোকেট কামরুল হাসান তার বক্তব্যে বলেন, ‘আমরা চাই বাংলাদেশের প্রতিটি মানুষের জীবনে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়িত হোক। ‎যদি এই দফাগুলো বাস্তবায়িত হয়, তাহলে আমরা হবো স্বনির্ভরশীল জাতি। আমাদের আর অন্যের কারো মুখাপেক্ষী হতে হবে না ইনশাল্লাহ।’ ‎তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, ‘যারা অবৈধ অর্থ বহন করে, টেন্ডারবাজি করে- তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।’ ‎‎পরিশেষে তিনি নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং মেহেরপুর-১ ও ২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয়ী করে তারেক রহমানকে উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


‎সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজমুল হোসেন মিন্টুর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি ইলিয়াস হোসেন, আনসার উল হক, আলমগীর খান ছাতু, সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু সালেহ নাসিম, এ. কে. এম. খাইরুল বাশার, হাফিজুর রহমান হাফি, সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ, ওমর ফারুক লিটন, পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা।
‎এছাড়া আমদহ ইউনিয়ন বিএনপির সভাপতি ইলিয়াস হোসেন ও সাধারণ সম্পাদক সাব্বির হোসেনসহ বিএনপি'র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)