জীবননগরে গাঁজা সেবন ও বিক্রি করায় যুবকের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2025-11-02 ইং
জীবননগরে গাঁজা সেবন ও বিক্রি করায় যুবকের কারাদণ্ড ছবির ক্যাপশন:

জীবননগরে মাদকদ্রব্য সেবন ও বিক্রি করার অপরাধে এক যুবকের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই কারাদণ্ড প্রদান করেন জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা। অভিযুক্ত যুবক সবুজ হোসেন (২৭) জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের সবিল হোসেনের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে জীবননগর উপজেলার নারায়ণপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য, গাঁজা সেবন ও বিক্রি করার অপরাধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী সবুজ হোসেন নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। তাকে জীবননগর থানা হাজতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)