আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপলোড তারিখঃ 2025-11-02 ইং
আন্দুলবাড়ীয়ায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবির ক্যাপশন:

আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার উদ্যোগে ‘হ্যালো আন্দুলবাড়ীয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’ উদ্বোধনী হয়েছে। গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও বিজিএমইএ’র সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
আন্দুলবাড়ীয়া ক্রীড়া সংস্থার সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা হাকিবুর রহমান লিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, জীবননগর উপজেলা জামায়াতের নায়েবে আমির সাখাওয়াত হোসেন, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক আজিম খান, ইউনিয়ন জামায়াতের আমির হাজী আব্দুর রহমান, আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা এডহক কমিটির সভাপতি এস এম সাইদুর রহমান বাবু, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির সভাপতি হারুন অর-রশিদ। টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাহিমা স্মৃতি সংসদ কুষ্টিয়া ফুটবল একাদশকে ৩-২ গোলে হারিয়ে খুলনা এস বি আলী ফুটবল একাদশ জয়লাভ করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)