জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-11-02 ইং
জীবননগর ও মহেশপুর সীমান্তে ৫ বাংলাদেশি আটক ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, সিরাপ ও ভায়াগ্রা উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। একই সঙ্গে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি।
বিজিবি জানায়, গত শুক্রবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটে শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬১/৮-আর হতে প্রায় ২০০ গজ অভ্যন্তরে মো. রফিকুলের আমবাগানের খেজুর গাছের ঝোপ থেকে হাবিলদার মো. খলিলুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। গতকাল শনিবার ভোর ৫টা ১৫ মিনিটে খোসালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় হাবিলদার মো. নুরুজ্জামান হাওলাদারের নেতৃত্বে অভিযান চালিয়ে খোসলপুর গ্রামের ধানক্ষেতের পাশ থেকে ২১৬ পিস ভারতীয় ভায়াগ্রা উদ্ধার করা হয়।


এছাড়া ভোর ৪টার দিকে বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৬২/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ অভ্যন্তরে নবদূর্গাপুর গ্রামের স্কুলের পেছনে হাবিলদার মো. ইসলাম আলী মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে আসামীবিহীন ১৭ বোতল ভারতীয় মদ ও ২০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়।


অন্যদিকে সকাল ৭টা ২০ মিনিটে বাঘাডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত টহলের সময় সীমান্ত পিলার ৬০/৩৩-আর সংলগ্ন হুদাপাড়া গ্রামের আমবাগান এলাকা থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে দালাল মো. উজ্জল মন্ডল (৩৫) ও বাংলাদেশি নাগরিক মো. সুমন মন্ডলকে (১৯) আটক করা হয়। এছাড়া সকাল ৯টা ১৫ মিনিটে খোসালপুর বিওপির টহল দল অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে গমনকালে তিন বাংলাদেশি নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে রয়েছেন ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার জিয়াকুলী গ্রামের সোলায়মান তালুকদার (২৭), এক নারী ও এক শিশু।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)