ছবির ক্যাপশন:
গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারিতে (স্বাভাবিক প্রসব) উৎসাহিত করার লক্ষ্যে মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নবজাতকের মাকে শুভেচ্ছা উপহার দিয়েছেন মেহেরপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম নিজে উপস্থিত থেকে নবজাতকের মা শারমিন খাতুনের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পাশাপাশি দেওয়া হয়েছে সরকারিভাবে প্রস্তুতকৃত জন্ম নিবন্ধনের কার্ড। শারমিন খাতুন গাংনীর শাহরবাটি গ্রামের তরিকুল ইসলামের স্ত্রী।
এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আনোয়ার হোসেন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ উপস্থিত ছিলেন। এই উদ্যোগের মাধ্যমে স্বাভাবিক প্রসবে উৎসাহিত করে মাতৃস্বাস্থ্য সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন জেলা প্রশাসক ড. আবদুল ছালাম।
