আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে পথসভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল

দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দিন

আপলোড তারিখঃ 2025-11-02 ইং
আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে পথসভায় অ্যাড. মাসুদ পারভেজ রাসেল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর বাজারে পথসভায় জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেছেন, ‘দুর্নীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।’ গতকাল শনিবার বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত ওই পথসভায় তিনি বলেন, ‘অতীতের রাজনীতিবিদরা দেশের চেয়ে নিজেদের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন, তাই সাধারণ মানুষের ভাগ্য বদলায়নি।’


তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে দুর্নীতি ও বৈষম্যমুক্ত রাষ্ট্রে রূপান্তরিত করতে হলে জামায়াতে ইসলামীর জুলাই বিপ্লবের মতো ভূমিকা রাখতে হবে। আমাদের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী ও সাবেক সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারে দায়িত্ব পালন করেও কোনো দুর্নীতিতে জড়িত ছিলেন না। তবু অন্যায়ভাবে তাঁদের ফাঁসি দেওয়া হয়েছে।’ বক্তারা আগামীর বাংলাদেশকে একটি জবাবদিহিমূলক ও শান্তিপূর্ণ রাষ্ট্রে রূপান্তরের আহ্বান জানান। তারা বলেন, ‘জনগণের সহযোগিতা ও দোয়াই আমাদের প্রধান শক্তি।’


পথসভায় সভাপতিত্ব করেন হারদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা গিয়াস উদ্দিন এবং সঞ্চালনা করেন হাসানুজ্জামান। আরও উপস্থিত ছিলেন জেলা যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, গাংনী-আসমানখালী থানা আমির মো. আব্বাস উদ্দিন, সেক্রেটারি কামরুল হাসান সোহেল, নায়েবে আমির মাওলানা মনির উদ্দিন, সেলিম উদ্দিন, ইসলামী ছাত্রশিবির জেলা অফিস সম্পাদক হাফেজ মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক আবু রায়হান, মাওলানা জহুরুল ইসলাম মামুন, শাহজাহান মিয়া, মো. ফরিদ উদ্দিন, মাওলানা আসাদুজ্জামান ওসমানী, ভাংবাড়ীয়া ইউনিয়ন সেক্রেটারি মো. রায়তাল হোসেন, শ্রমিককল্যাণ ফেডারেশনের সাংগঠনিক থানা শাখার সভাপতি আব্দুর রশিদ এবং উপজেলা ট্রেড ইউনিয়ন সভাপতি মো. হামিদুল ইসলাম প্রমুখ। এর আগে বেলা সাড়ে তিনটায় অ্যাড. রাসেল হাটবোয়ালিয়া বাজারে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)