ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দর্শনার দক্ষিন চাঁদপুর গ্রামের জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তি অজ্ঞান অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। প্রথমে পরিবারের সদস্যরা কিছু না বললেও অবশ্য পরে বলেছে ভাইভাইতে মারামারিতে সে আহত হয়েছে। তবে, জাহিদুল ইসলাম মদপান করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্তব্যরত চিকিৎসক ডা. আওলিয়ার রহমান। পরে রোগির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে। জাহিদুল ইসলাম (৩৫) দর্শনা দক্ষিন চাদপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মুনশাদের ছেলে। পরিবারের সদস্যরা জানায়, গত রোববার ওহিদুল ও শহিদুলের সাথে জমিজামা নিয়ে মারামারি হয়। এতে জাহিদুলকে মারধর করে। পরিবারের দাবি, এরই জেরে জাহিদুল অজ্ঞান হয়ে গেছে। আরও একটি সুত্র বলেন, আজ সারা দিন জাহিদুল বাড়ি ছিল না। সে রাতে বাড়ি ফিরে অজ্ঞান হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা অজ্ঞান অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
