আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ

আপলোড তারিখঃ 2025-11-01 ইং
আলমডাঙ্গায় জমি নিয়ে বিরোধে প্রাণনাশের হুমকির অভিযোগ ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার কামালপুর মাঠপাড়ায় জমির দখল নিয়ে বিরোধের জেরে এক নারীকে হামলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ওই নারী মোছা. শাহানাজ পারভীন (৫০)। অভিযোগে তিনি উল্লেখ করেন, তার স্বামী মৃত আনছার আলমের মৃত্যুর পর থেকে কামালপুর মাঠপাড়ায় তাদের বসতবাড়ির সামনের খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এলাকার বাসিন্দা রশিদুল কাহার (৭৫), তার ছেলে নাসিম (২৫) ও তরিকুল (৩০) জোরপূর্বক ওই জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
শাহানাজ পারভীন বলেন, গত বৃহস্পতিবার সকালে আমার বাড়ির জমির সীমানার মধ্যে অবৈধভাবে প্রাচীর নির্মাণের কাজ শুরু করে। আমি বাধা দিলে বিবাদীরা লাঠি ও রামদা নিয়ে আমাকে হত্যার হুমকি দেয়। শুক্রবার তারা আবারও জোরপূর্বক কাজ শুরু করলে আমি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেয়। পরে পুলিশ চলে গেলে তারা আবারও কাজ করছে। আমি নিষেধ করলে আবারও হুমকি দিচ্ছে।


তিনি আরও জানান, এরপর থেকে বিবাদীরা প্রায় প্রতিদিনই তাকে গালাগাল ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করেও সমাধান না হওয়ায় তিনি আলমডাঙ্গা থানায় অভিযোগ করেন। এ বিষয়ে আলমডাঙ্গা ওসি মাসুদুর রহমান জানান, অভিযোগটি তদন্তের জন্য গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)