আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা পাঠের আসর

আপলোড তারিখঃ 2025-11-01 ইং
আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা পাঠের আসর ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা সাহিত্য পরিষদের উদ্যোগে কবিতা পাঠের আসর কবিতা কণ্ঠ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম সদস্য কবি সিদ্দিকুর রহমানের ঘরে সাহিত্য পাঠের আসরে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরি।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক ওমর আলী মাস্টার। প্রধান আলোচক ছিলেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম। কবি সিদ্দিকুর রহমানের উপস্থাপনায় কবিতা পাঠ ও আলোচনায় অংশ নেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, গাঙচিল সাহিত্য সংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদার, সহকারী অধ্যাপক মিজানুর রহমান, সাহিত্য প্রেমী কিবরিয়া মিয়া, আব্দুল আজিজ, আসাদুল হক, সিদ্দিক আলী প্রমুখ। প্রধান আলোচক কবি হামিদুল ইসলাম বলেন, সাহিত্য বলতে লিখিত বা মনের ভাব নিজের মতো করে ফুটিয়ে তোলা হয়,সমাজ ও মানব জীবন প্রতিচ্ছবি হিসেবে কাজ করে। এটি কেবল একটি শব্দ বা বাক্য নয়, যা প্রকাশিত হয়। সাহিত্যের মাধ্যমে সমাজের অসংগতি তুলে ধরা হয়, কুসংস্কার দূর করা হয় এবং মানবিক মূল্যবোধ ও নৈতিক চেতনা জাগ্রত করা হয়। সভায় মাসের সেরা কবি হিসেবে গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি হাবিবুর রহমান মজুমদারকে সাহিত্যে সম্মাননা প্রদান করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)