আলমডাঙ্গার ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তোতার ইন্তেকাল

আপলোড তারিখঃ 2025-11-01 ইং
আলমডাঙ্গার ব্যবসায়ী তোফাজ্জেল হোসেন তোতার ইন্তেকাল ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা আলিফউদ্দিন রোডের বাসিন্দা ব্যবসায়ী মরহুম আব্দুল মান্নান মিয়ার মেজছেলে বিশিষ্ট কাচামালের আড়ত ব্যবসায়ী মো. তোফাজ্জেল হোসেন তোতা মিয়া (বাবলু মিয়া ও টপি মিয়ার ভাই) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আমেরিকার সময় বেলা ১১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ৯টা ১৫ মিনিট) মাউন্ট সাইনাস হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আলমডাঙ্গা মোহনা বন্ধু সমিতি ও কাঁচামাল ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, আলমডাঙ্গার সিনিয়র সাংবাদিক বিশিষ্ট লেখক হামিদুল ইসলাম আজম, রহমান মুকুল, ফিরোজ ইফতেখার, প্রশান্ত বিশ্বাস, আতিক বিশ্বাস। তার ছোট ভাই আমেরিকা প্রবাসী জগলুল ইসলাম টপি জানান, লাশ আলমডাঙ্গায় নিয়ে আসা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)