ছবির ক্যাপশন:
ঘোলদাড়ী থেকে পাখিভ্যান চুরির পর পরেরদিন বিক্রি করতে যেয়ে
মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার উপজেলার ঘোলদাড়ী বাজার থেকে পাখিভ্যান চুরি করে মোমিনপুরের শরিষাডাঙ্গা গ্রামে বিক্রি করতে যেয়ে হাতেনাতে ধরাপড়ে গণধোলাইয়ের শিকার হয়েছে ২ চোর। পাখিভ্যান চুরি করা দুই যুবকের বাড়ী জেহালা ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজারের অদুরে অবস্থিত গড়গড়ি গ্রামে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের ঘোলদাড়ি হোসেনপুর গ্রামের দরিদ্র ভ্যানচালকের পাখিভ্যানটি গত সোমবার ঘোলদাড়ি বাজার থেকে কৌশলে চুরি করে নিয়ে আসে গড়গড়ি গ্রামের ত্যালা মিস্ত্রীর ছেলে তুহিন (২৮) ও একই গ্রামের শহিদুলের ছেলে রুপো (২৫)। এরপর চুরি করা পাখিভ্যানটি বিক্রি করতে গতকাল মঙ্গলবার বিকাল ৪টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের শরিষাডাঙ্গা গ্রামে আসে। এবং শরিষাডাঙ্গা গ্রামের মজিবুল পাখিভ্যানটি কিনতে ওই দুই যুবকের সাথে দরকষাকষি করার একপর্যায়ে তারা অল্প মূল্যে পাখিভ্যানটি বিক্রি করতে রাজী হয়। অল্প মূল্যে রাজী হয়ে গেলে মজিবুলের সন্দেহ হয়। তখন মজিবুল গ্রামের মুরুব্বিদের বিষয়টি জানান। মুরুব্বিরা দুই যুবককে মারধরের ভয় দেখালে তারা জানান পাখিভ্যানটি চুরি করা।
এসময় দুই চোর তুহিন ও রুপো শরিষাডাঙ্গা গ্রামবাসীর কাছে বলে রোয়াকুলি গ্রামের কলেজপাড়ার ইসমাইলের ছেলে রোকন পাখিভ্যানটি বিক্রি করতে শরিষাডাঙ্গায় তাদের পাঠিয়েছে।
তুহিন ও রুপো দু’জনই হিরোইনসহ বিভিন্ন প্রকার নেশায় আসক্ত বলে গড়গড়ি গ্রামের অনেকে এই প্রতিবেদকে জানায়। পরবর্তীতে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুই চোরকে আর কোনদিন চুরি করবে না এমন স্বীকারোক্তিতে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
