আলমডাঙ্গায় খামারিদের মাঝে দুধ সংগ্রহ ও সংরক্ষণের সরঞ্জাম বিতরণ

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
আলমডাঙ্গায় খামারিদের মাঝে দুধ সংগ্রহ ও সংরক্ষণের সরঞ্জাম বিতরণ ছবির ক্যাপশন:

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় আলমডাঙ্গায় খামারিদের মাঝে আধুনিক দুধ সংগ্রহ ও সংরক্ষণ সরঞ্জাম বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে এক অনুষ্ঠানে এসব মালামাল বিতরণ করা হয়। ‘আমিই শক্তি, আমিই মুক্তি’- এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের খামারিরা অংশ নেন। অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহমুদুল হক খামারিদের হাতে মালামাল তুলে দেন।


বিতরণ করা সামগ্রীর মধ্যে ছিল স্টেইনলেস স্টিল দুধের ক্যান (২০ লিটার) ১ হাজার ৪০টি, স্টেইনলেস স্টিল দুধের বালতি (১০ লিটার) ৫২০টি, দুধ পরিমাপের পাত্র সেট (২ লিটার, ১ লিটার, ৫০০ ও ২৫০ মিলিলিটার) ৫২০ সেট, টিট ডিপিং কাপ ৫২০টি, হ্যান্ড গ্লাভ্‌স ৫২০ জোড়া, তাপমাত্রা ও আর্দ্রতা মিটার ৫২০টি এবং গামবুট ৫২০ জোড়া।


প্রকল্পের অর্থায়নে এসব সরঞ্জাম সরবরাহ করেছে জেনটেক-সিমেক্স। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. এস. এম. মাহমুদুল হক বলেন, সরকার খামারিদের উন্নয়নে কাজ করছে। এলডিডিপি প্রকল্পের আওতায় আধুনিক সরঞ্জাম ও প্রশিক্ষণ পেলে দুধ উৎপাদনে মান ও পরিমাণ- দুটোই বাড়বে। খামারিরা এখন আরও স্বাস্থ্যসম্মত ও বিজ্ঞান ভিত্তিকভাবে উৎপাদনে মনোযোগী হতে পারবেন।


আলমডাঙ্গার কুমারি ইউনিয়নের কামালপুর গ্রামের খামারি মো. শহিদুল ইসলাম বলেন, আগে দুধ সংরক্ষণ ও পরিবহনে অনেক সমস্যা হতো। এখন স্টেইনলেস ক্যান আর মাপযন্ত্র পেয়ে কাজটা সহজ হচ্ছে। দুধ নষ্ট হওয়ার আশঙ্কা কমে যাবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)