আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান

৩ প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
আলমডাঙ্গার মুন্সিগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার মুন্সিগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
জানা গেছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয় কর্তৃক আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বীজ, কীটনাশক, বেকারি ও মুদি দোকান প্রভৃতি তদারকি করা হয়। এসময় উৎপাদন-মেয়াদোত্তীর্ণ তারিখ, উৎপাদনকারী প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তথ্য না থাকা পণ্য বিক্রয়ের জন্য মো. সিহাব উদ্দিনের প্রতিষ্ঠান মেসার্স বাবু স্টোরকে ১৫ হাজার টাকা, দন্ত চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ ওষধ ব্যবহার করায় মো. শাকিব হোসেনের প্রতিষ্ঠান মেসার্স মল্লিক ডেন্টালকে ৩ হাজার টাকা এবং মো. আরিফুজ্জামান ফরজের প্রতিষ্ঠান মেডিকেল অ্যান্ড ডেন্টালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় আরও কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান ও দন্ত চিকিৎসালয় পরিদর্শন করা হয় এবং যথাযথ সনদ ব্যবহার, মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্য পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ওষুদ বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)