ফরিদা আসহাব পাতার মৃত্যুতে হুইপ ছেলুন, নারী এমপি পুনমসহ বিভিন্ন মহলের শোক

আপলোড তারিখঃ 2017-11-08 ইং
ফরিদা আসহাব পাতার মৃত্যুতে হুইপ ছেলুন, নারী এমপি পুনমসহ বিভিন্ন মহলের শোক ছবির ক্যাপশন:
দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ রেডক্রসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হ্যাবা ডাক্তারের স্ত্রীর ইন্তেকাল : আজ বাদ যোহর দাফন নিজস্ব প্রতিবেদক: সাবেক এমপিএ, মুক্তিযুদ্ধের দক্ষিণ-পশ্চিম রণাঙ্গনের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ রেডক্রসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি মরহুম আসহাব উল হক ওরফে হ্যাবা ডাক্তারের স্ত্রী বেগম ফরিদা আসহাব পাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে.....রাজেউন)। তিনি গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার মুক্তিপাড়াস্থ প্রেসক্লাব সংলগ্ন নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। আজ বাদ যোহর মরহুমার নামাজে জানাজা শেষে জান্নাতুল মওলা কবরস্থানে দাফন সম্পন্ন হবে। মরহুমার নামাজে জানাজায় সকলকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। মরহুমা বেগম ফরিদা আসহাব পাতা মৃতুকালে তিন ছেলে এক মেয়ে, ভাইবোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম অ্যাড. আকতার হোসেনের মেয়ে ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সংরক্ষিত আসনের সংসদ সদস্য শিরীন নাঈম পুনমের বোন এবং জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির চাচী। মরহুমার সন্তান-সন্তনিদের মধ্যে বড় ছেলে সোনালী ব্যাংকের সাবেক জিএম মেসবাহ উল হক ঢাকায় বসবাস করেন। তিনি চুয়াডাঙ্গার উদ্যেশ্যে রওনা দিয়েছেন। মেজ ছেলে বিশিষ্ট ব্যবসায়ী (প্রভা এন্টার প্রাইজ) আশরাফ উল হক চুয়াডাঙ্গার মুক্তিপাড়ায় একইসাথে থাকেন। সেজ ছেলে ডা. আহমেদ আসহাব ফেরদৌস সৌদি আরব প্রবাসী। একমাত্র মেয়ে কুষ্টিয়াতে থাকেন। ফরিদা আসহাবের মৃত্যুতে শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খুস্তার জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিকসহ নেতৃবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)