আসমানখালি পানের হাটে গণসংযোগকালে ব্যবসায়ী-কৃষকের ভালোবাসায় সিক্ত শরীফুজ্জামান

‘আমরা শুধু ভোট চাই না, মানুষের জীবনে পরিবর্তন আনতে চাই’

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
আসমানখালি পানের হাটে গণসংযোগকালে ব্যবসায়ী-কৃষকের ভালোবাসায় সিক্ত শরীফুজ্জামান ছবির ক্যাপশন:

তৃণমূলের মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং তাঁদের সুখ-দুঃখের অংশীদার হতে গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ঐতিহ্যবাহী আসমানখালি পানের হাটে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ করেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। সাধারণ মানুষের কাছে গিয়ে তিনি কেবল ভোট চাননি, বরং প্রতিটি পানের বরজ মালিক, ব্যবসায়ী ও শ্রমিকের দৈনন্দিন কষ্ট মনোযোগ দিয়ে শোনেন। প্রিয় নেতাকে এত কাছ থেকে পেয়ে হাটের অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বুকে ও হাতে মিলিয়ে নেতার প্রতি তাদের আস্থা ও ভালোবাসা ব্যক্ত করেন। জনসাধারণের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি গণসংযোগকে মুহূর্তেই এক আবেগঘন মিলনমেলায় পরিণত করে।


সাধারণ মানুষের সাথে আবেগঘন আলাপচারিতার পর শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমার কৃষক ভাইয়েরা, আমার ব্যবসায়ী বন্ধুরা, আপনারা এই পানের বরজ নিয়ে যে কষ্ট করেন, যে ঘাম ঝরান- সেই ফসলের ন্যায্য দাম কি পান? পান না। কেন পান না? কারণ, দেশের অর্থনীতি আজ সিন্ডিকেটের হাতে জিম্মি। এই বাজারের আগুন, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি- এটাই হলো দুঃশাসনের ফসল। আপনাদের চোখে যে কষ্ট দেখছি, এটাই আমাকে প্রেরণা যোগায়।’


তিনি বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই- আর ভয় নয়, এবার ন্যায়ের শাসন ফিরবে। আমাদের নেতা তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার রূপরেখা হলো আপনাদের অর্থনৈতিক মুক্তির সনদ। আমরা ক্ষমতায় গেলে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করে কঠোর হাতে এই সিন্ডিকেট ভেঙে দেব, যাতে এই আসমানখালি হাটের প্রতিটি পানের বরজ মালিক ও ব্যবসায়ী তার পণ্যের ন্যায্যমূল্য পায়। আমাদের ১০ দফা আন্দোলনের চূড়ান্ত লক্ষ্য জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার, আর ৩১ দফা হলো সেই অধিকার দিয়ে দেশের অর্থনীতির মেরামতের অঙ্গীকার। আপনারা ঐক্যবদ্ধভাবে ধানের শীষে ভোট দিন, আমরা আপনাদের দুঃখ দূর করে সুখের দিন ফিরিয়ে আনব।’


গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফের সাথে উপস্থিত ছিলেন গাংনী ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউর রহমান রেজু, সিনিয়র সহসভাপতি সেলিম রেজা, সহসভাপতি মাবিয়া ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক আইনাল, যুগ্ম সম্পাদক খোকন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, অর্থ সম্পাদক আশরাফ উদ্দিন, ইউনুস আলী, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, যুগ্ম সম্পাদক আমানুল্লাহ আমান, পৌর ছাত্রদলের সদস্য শাহারুক আহমেদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজ প্রমুখ। নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই গণসংযোগকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।


এদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের জলিবিলা গ্রামে বিকেল সাড়ে চারটায় ধানের শীষের পক্ষে প্রচারণা শুরু করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মহাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ইকরামুল হক ইকরামুল, জেলা ছাত্রদের সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি খন্দকার আরিফ, সহসভাপতি আশিকুর রহমান, সদর উপজেলা যুবদলের সদস্য ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বিল্লাল হোসেন, সোহাগ রহমান, রমজান আলী, সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান হবি, সাবেক যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক খাজা মহিউদ্দিন, হাসিবুল ইসলাম, মনসুর আলী, আব্দুর রহিমসহ ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কুতুবপুর ইউনিয়নের জলিবিলা, শাহাপুর বোয়ালিয়া, সাহেবনগর, দত্তাইয়ল, সম্ভুনগর গ্রামে ধানের শীষের পক্ষে প্রচারণা চালান জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)