আলমডাঙ্গায় দু র্বৃ ত্তদের হামলায় যুবক গুরুতর আহত

আপলোড তারিখঃ 2025-10-31 ইং
আলমডাঙ্গায় দু র্বৃ ত্তদের হামলায় যুবক গুরুতর আহত ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার জেহালায় রতন আলী (৩২) নামের এক যুবককে অতর্কিতভাবে হামলা করে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে জেহালা বাজারের দিলীপ বাবুর মোড়ে এ হামলার ঘটনা ঘটে। আহত রতন আলী ওই গ্রামের আনু মিয়ার ছেলে। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


স্থানীয় সূত্রে জানা যায়, জেহালা ইউনিয়নের মহিলা দলের দ্বিবার্ষিক সম্মেলন শেষে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৮-১০ জন দুর্বৃত্ত রতনের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে আক্রমণ করে। আহত রতন আলী বলেন, ‘মোটরসাইকেল থামানোর পর আমার দিকে বন্দুক তাক করা হয়। এরপর হাতুড়ি ও মোটরসাইকেলের ব্রেক ডিস্ক দিয়ে তৈরি ধারালো অস্ত্রসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আমাকে মারধর করা হয়।’ আহত রতন আলীর দেওয়া তথ্য মতে, একই এলাকার মুস্তাক (৪২), ইব্রাহিম (২৬), জিসান (১৮), রাজীবসহ (৩৩) আরও ৭-৮ জন এ ঘটনায় জড়িত বলে জানা গেছে।


স্থানীয়রা আহত রতনকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. তারেক জোনায়েত বলেন, আহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। 


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)