ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোয় যানবাহনে জরিমানা

আপলোড তারিখঃ 2025-10-30 ইং
ঝিনাইদহে হাইড্রোলিক হর্ন লাগানোয় যানবাহনে জরিমানা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জে মহাসড়কে চলাচলকারী ৬টি যানবাহন ও চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অননুমোদিত হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় এসব যানবাহনকে জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা শহরের ঝিনাইদহ-যশোর মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ অধিদপ্তরের ঝিনাইদহ কার্যালয়।


ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ। এসময় পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযানকালে পুলিশের বিশেষ টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত ও পরিবেশ অধিদপ্তর সূত্র জানিয়েছে, ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক কর্মসূচির জেলা পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ-যশোর মহাসড়কে অভিযান পরিচালনা করে। এসময় শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০০৬ অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ৬টি যানবাহন ও চালককে মোট সাড়ে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাইড্রোলিক হর্নের সন্ধানে তল্লাশি করেন পুলিশ সদস্যরা।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুন্তাসির রহমান বলেন, আইন অনুমোদিত শব্দের মানমাত্রা নিশ্চিত করতে জেলার বিভিন্ন সড়কে ধারাবাহিকভাবে এ অভিযান পরিচালনা করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)