চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর ইলশেগুঁড়ি বৃষ্টি

থেমে থেমে চলবে শনিবার পর্যন্ত

আপলোড তারিখঃ 2025-10-30 ইং
চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর ইলশেগুঁড়ি বৃষ্টি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ভ্যাপসা গরমের পর শুরু হয়েছে ইলশেগুঁড়ি বৃষ্টি। গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টি থেমে থেমে গতকাল বুধবার রাত পর্যন্ত অব্যহত ছিল। এতে সাময়িক দুর্ভোগ হলেও শহর ও আশপাশের এলাকায় শীতলতা এবং হালকা ভেজা বাতাসে মানুষ স্বস্তি অনুভব করছেন।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. জামিনুর রহমান জানান, গত মঙ্গলবার রাতে ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এবং গতকাল বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এ জেলায় ৮.৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরও বলেন, এই বৃষ্টিপাত থেমে থেমে আগামী শনিবার পর্যন্ত চলতে পারে।


স্থানীয়রা জানান, দীর্ঘদিনের গরমের পর এই বৃষ্টিপাত তাদের জন্য স্বস্তির প্রমাণ। ছোট শিশু ও বৃদ্ধরা বিশেষভাবে উপভোগ করছেন এই ঠান্ডা বাতাস। কৃষকরা বলেন, এই বৃষ্টি ফসলের জন্য আশির্বাদ। ধান, সবজি এবং অন্যান্য ফসল ভালোভাবে মাটিতে পানি পাচ্ছে। বৃষ্টির এই ধারা বজায় থাকলে শীতকালীন ফসল ভালো হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় যেমন আলমডাঙ্গা, জীবননগর, দামুড়হুদা এবং সদর এলাকায় এই ইলশেগুঁড়ি বৃষ্টি পর্যায়ক্রমে চলতে পারে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)