জীবননগরে বিনামূল্যে টিউবওয়েল পেল ৩০ পরিবার

আপলোড তারিখঃ 2025-10-30 ইং
জীবননগরে বিনামূল্যে টিউবওয়েল পেল ৩০ পরিবার ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলায় অসহায় ও নিম্ন আয়ের পরিবারের মধ্যে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০টি পরিবারের হাতে টিউবওয়েলের সামগ্রী তুলে দেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীন।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আল-আমীন বলেন, ‘দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দীর্ঘদিন ধরে জীবননগরসহ বিভিন্ন এলাকায় অসহায় মানুষের কল্যাণে কাজ করছে। নিরাপদ পানির ব্যবস্থা থেকে শুরু করে রমজানে খাদ্যসামগ্রী বিতরণ- তাদের প্রতিটি উদ্যোগই প্রশংসার যোগ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করি।’


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার জাকির উদ্দিন মোড়ল, দোস্ত এইডের ব্রাঞ্চ ইনচার্জ হোসাইন আহম্মেদ, রমজান আলীসহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, টিউবওয়েল বিতরণের পাশাপাশি স্থাপন ও পানির মান পরীক্ষার পুরো প্রক্রিয়াটিও তারা বিনামূল্যে সম্পন্ন করছে। দেশের বিভিন্ন জেলায় দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিয়মিতভাবে নানা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)