আন্দুলবাড়ীয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযান

ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2025-10-30 ইং
আন্দুলবাড়ীয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

জীবননগরে উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারের অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, পণ্যের মোড়কে উৎপাদন তারিখ না থাকা ও অনুমোদন না নিয়ে বিএসটিআই চিহ্ন ব্যবহার করার কারণে শাপলা ফুড প্রোডাক্টস নামের এক বেকারির দোকানে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত আন্দুলবাড়ীয়া বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।


ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, বুধবার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজার এলাকায় বীজ, কীটনাশক, বেকারি ও মুদি দোকানে তদারকি করা হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য তৈরিসহ বিভিন্ন অভিযোগে শাপলা ফুড প্রোডাক্টস এর স্বত্বাধিকারী মো. আবুল বাসারকে ভোক্তা অধিকার আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় অন্যান্য প্রতিষ্ঠানকে মূল্যতালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা বীজ প্রত্যায়ন কার্যালয়ের বহিরাঙ্গন অফিসার সালমা জাহান নিপা, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)