চুয়াডাঙ্গার ঠাকুরপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক

আপলোড তারিখঃ 2017-11-08 ইং
চুয়াডাঙ্গার ঠাকুরপুরে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ী আটক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার ঠাকুরপুর গ্রামের ইউসুফের দোকানে অভিযান চালিয়ে সদর থানা পুলিশ ৫ জুয়াড়ীকে আটক করেছে। আটকৃতরা হলেন, ঠাকুরপুর গ্রামের কাশেমের ছেলে ইউছুফ (৩৫) নবিছদ্দিনের ছেলে ইকতার (৩২) মকুলের ছেলে গোলাম রসুল (২৮) মহর আলীর ছেলে রতন (৩৫) ও শুকুর আলীর ছেলে আবু তালেব (২৮)। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এই ৫ জুয়াড়ীকে আটক করেছে। চুয়াডাঙ্গা সদর থানার ওসি তোজাম্মেল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরপুর গ্রামের ইউসুপের দোকানে অভিযান চালিয়ে উল্লেখিত ৫ জুয়াড়ীকে হাতেনাতে আটক করা হয়। তিনি আরো জানান,জুয়াড়ীরা অত্র এলাকার সহজ স্বরল মানুষকে টাকার লোভ দেখিয়ে জুয়ার আসরে বসিয়ে প্রতি রাতে প্রতারণা করে আসছে। আটককৃতদের কাছে থেকে জুয়ার টাকা ও তাস উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে মামলা এবং আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)