ছবির ক্যাপশন:
দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর গতকাল বুধবার বেলা ১১টা থেকে এ কার্যক্রম শুরু হয়। বুধবার ও বৃহস্পতিবার বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান চলবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আজিজুর রহমান। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়। পরে খসড়া ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয় ২৮ অক্টোবর। মনোনয়নপত্র সংগ্রহ, জমা ও যাচাই-বাছাই শেষে আগামী ১৪ নভেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন পরিচালনায় প্রধান কমিশনারের সঙ্গে কমিশনার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন জাহিদুল ইসলাম, এফ এ আলমগীর, মোমিনুল ইসলাম ও মনির হোসেন মুকুল।
