ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদল একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক শেষে সাহিত্য পরিষদ চত্বরে সমাপ্তি বক্তব্যের মধ্যদিয়ে বর্ণাঢ্য র্যালিটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টু, যুগ্ম আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, সোহেল রানা নাজমুল, আমির হোসেন মেম্বার, হাসান মালিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য বিল্লাল হোসেন মেম্বার, আরিফ হোসেন, আব্দুর রশিদ, রমজান আলী, মানোয়ার হোসেন, আব্দুল মতিন খোকন, সেলু বিশ্বাস, জহুরুল হক, মিনারুল হোসেন, আনারুল মেম্বার, টুটুল হোসেন, আনোয়ার হোসেনসহ চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ছয়টি ইউনিয়নের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
এদিকে, জীবননগরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বিকেলে জীবননগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জীবননগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও সীমান্ত ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা, মিনাজুল ইসলাম, সরোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, স্বাধীনতার পর বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে যুবদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুবদল দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ়ভাবে কাজ করছে। আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলনে যুবদল মাঠে থাকবে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে।
অপর দিকে, মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর জেলা পরিষদের সামনে এক অস্থায়ী মঞ্চে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মেহেরপুর জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আহসান হাবীব সোনা, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী সাইদ্যা তুন্নেসা নয়ন।
অনুষ্ঠানে বক্তব্য দেন মেহেরপুর জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সদর উপজেলা যুবদলের সদস্যসচিব কামরুজ্জামান বিপ্লব, মজিবনগর উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, পৌর যুবদলের আহ্বায়ক সামিউল ইসলাম লিজন, সদস্যসচিব নওশেল আহাম্মেদ রনি, জেলা যুবদলের সহসভাপতি বাবু সাবের প্রমুখ।
এছাড়া ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কালীবাড়ী মন্দির সংলগ্ন চিত্রা নদীর ঘাটে মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।
প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা পূরণ করতে মাছ চাষের বিকল্প নেই। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে শহর ও গ্রামের সকলকেই নিজ নিজ পরিসরে উদ্যোগ নিতে হবে। ছোট পরিসরে হলেও মৎস্য, হাঁস-মুরগি, গবাদিপশুর খামার গড়ে তুলতে হবে। আজকের এই মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে আমরা সাধারণ মানুষের মাঝে সেই বার্তাটি দিতে চাই।
