মহেশপুর ও জীবনগর সীমান্তে বিজিবির অভিযান

ভায়াগ্রা উদ্ধার, তিন বাংলাদেশি আটক

আপলোড তারিখঃ 2025-10-28 ইং
মহেশপুর ও জীবনগর সীমান্তে বিজিবির অভিযান ছবির ক্যাপশন:

জীবননগর ও মহেশপুর সীমান্তে পৃথক দুটি অভিযানে ৬০০ পিস ভায়াগ্রা উদ্ধার ও অবৈধভাবে ভারতগামী তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। গতকাল সোমবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যা ৭টার দিকে ব্যাটালিয়নের উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নায়েব সুবেদার মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় সীমান্ত পিলার ৭১/৩-এস হতে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সন্তোষপুর গ্রামের কবরস্থানের পাশ থেকে আসামীবিহীন অবস্থায় ৬০০ পিস ভায়াগ্রা উদ্ধার করা হয়।


অপরদিকে, গতকাল সোমবার বেলা ২টা ২০ মিনিটের দিকে কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নায়েক মো. আহম্মেদ আলীর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনার সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করা তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাদের পরবর্তীতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)