ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার হাসাদাহ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। নির্বাচনে বিএনপিপন্থী দুজন এবং জামায়াতে ইসলামীপন্থী দুজন বিজয়ী হয়েছেন। গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফলাফল ঘোষণা করেন জীবননগর উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার।
নির্বাচনে ৩৫২ ভোট পেয়ে ১ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপিপন্থী আশিকুর রহমান। ৩১৯ ভোট পেয়ে ২ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতে ইসলামীপন্থী মনিরুজ্জামান, ৩১২ ভোট পেয়ে ৩ নম্বর অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন জামায়াতপন্থী মো. আনোয়ার জাহিদ এবং ৩০৩ ভোট পেয়ে বিএনপিপন্থী আরসাফ হক মিলন ৪ নম্বর সদস্য নির্বাচিত হয়েছেন। এছাড়া আব্দুল ওয়াদুদ ২৯১, মোহাম্মদ আলী ২৭৩ এবং আরসাফ আলী মল্লিক ২৭২ ভোট পেয়েছেন।
নির্বাচনে বিএনপিপন্থী প্রার্থীরা হলেন আশিকুর রহমান, আরসাফ আলী মল্লিক ও আরসাফুল হক মিলন। আর জামায়াতে ইসলামীপন্থীরা হলেন- আনোয়ার জাহিদ, আব্দুল ওয়াদুদ, মনিরুজ্জামান এবং মোহাম্মদ আলী মাস্টার। প্রিজাইডিং অফিসার সৈয়দ আব্দুল জব্বার জানান, হাসাদাহ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৯৭ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬১৪টি, তবে দুটি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে জামায়াতে ইসলামী ৪ জন প্রার্থী দিলেও বিএনপিপন্থী প্রার্থী ছিলেন ৩ জন।
উল্লেখ্য, গত রোববার জীবননগর উপজেলার শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনে বিএনপিপন্থী ৪ জন প্রার্থীই বিজয়ী হন। এর আগে গয়েশপুর মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচনেও বিএনপিপন্থী চারজন বিজয়ী হন।
