গাংনীতে মোটরসাইকেল চুরি

আপলোড তারিখঃ 2017-11-08 ইং
গাংনীতে মোটরসাইকেল চুরি ছবির ক্যাপশন:
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে দিন-দুপুরে ১টি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বাঁশবাড়িয়া এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। জানা যায়, বাঁশবাড়িয়া গ্রামের মাস্টার নার্সারির মালিক আরিফুল ইসলামের ১২৫সিসি ডিসকভার মোটরসাইকেলটি মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে বাঁশবাড়িয়া এলাকা থেকে চুরি হয়ে যায়। আরিফুল তার মোটরসাইকেলটি সড়কের পাশে রেখে নার্সারির মধ্যে অবস্থান করছিলেন। এসময় চোরেরা মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। চুরির ঘটনায় মোটরসাইকেল মালিক আরিফুল ইসলাম গাংনী থানায় একটি ডায়েরী করেছেন বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)