ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফ, জনগণের ব্যাপক সাড়া

মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির নৈতিক দায়িত্ব

আপলোড তারিখঃ 2025-10-27 ইং
ধানের শীষের প্রচারণায় শরীফুজ্জামান শরীফ, জনগণের ব্যাপক সাড়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফের ধানের শীষের প্রচারণা প্রতিদিনই উৎসবে রুপ নিচ্ছে। ধানের শীষের প্রচারণায় বেরিয়ে প্রতিদিন ব্যাপক সাড়া ফেলছেন তিনি। সাধারণ মানুষের অংশগ্রহণ, প্রিয় নেতাকে সাদরে সম্ভাষণ যেন প্রচারণার চিত্রই বদলে দিচ্ছে। ঠিক তেমনি শরীফুজ্জামান শরীফ বাড়ি থেকে নিতান্তই দু-একজন সাথে নিয়ে প্রচারণায় বের হচ্ছেন। তবে তার প্রচারণা কখনো পথসভা, কখনো জনসভা আবার কখনো মোটরসাইকেল শোভাযাত্রায় রুপ নিচ্ছে। হঠাৎ করে হলেও যে এলাকায় তিনি যাচ্ছেন, সেখানেই জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন।


গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর উপজেলার নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়নের জাফরপুর, শ্রীকোল, মাখালডাঙ্গা, দীননাথপুর, চাঁনপুর, উকতো, গাইদঘাট, গাড়াবাড়িয়াসহ মাখালডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন শরীফুজ্জামান শরীফ। গণসংযোগকালে হঠাৎই জাফরপুর মোড়ে নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি পথসভায় রুপ নেয়। সাধারণ মানুষের অনুরোধে সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন শরীফুজ্জামান শরীফ।



এসময় তৃণমূলের নেতা-কর্মীদের নিয়ে এক সভায় শরীফুজ্জামান শরীফ বলেন, ‘দেশের উন্নয়নের সুফল তৃণমূল পর্যন্ত পৌঁছানোর জন্য ক্ষমতার বিকেন্দ্রীকরণ অত্যাবশ্যক।’ তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান তাঁর ১৯ দফা কর্মসূচিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলেছিলেন। আমরা ৩১ দফায় সেই স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা দিয়েছি।’ তিনি ঘোষণা করেন, ‘বিএনপি ক্ষমতায় এলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে, যাতে চুয়াডাঙ্গার উন্নয়ন আর ঢাকার নির্দেশে আটকে না থাকে।’


শরীফুজ্জামান শরীফ বলেন, ‘আমাদের গঠনতন্ত্র পরিষ্কার- তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং ঘরে ঘরে ধানের শীষের ভিত্তি গড়ে তোলাই এখন মূল লক্ষ্য। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই বিএনপির নৈতিক ও মানবিক দায়িত্ব।’ তিনি বলেন, ‘এই নির্বাচন আমাদের সেই ১০ দফা দাবির মাধ্যমে অর্জিত হয়েছে। তারেক রহমানের নির্দেশনা হলো- প্রতিটি ভোটারকে অনুপ্রাণিত করে এই স্থানীয় স্বায়ত্তশাসনের বার্তা পৌঁছে দেওয়া।’


গণসংযোগকালে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফের সঙ্গে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুব হক মহাবুব, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, নবগঠিত মাখালডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরগনী সামদানী, সিনিয়র সহসভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান লিটন, যুগ্ম জিয়াউর রহমান জিয়া, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন হাবলু, শফিউল হক সালাম, জেলা ছাত্রদলের সহসভাপতি খন্দকার আরিফ, রফিক, সদর উপজেলা যুবদলের সদস্য মনসুর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, মহাসিন আলী, রোমেল, অলি, পৌর ছাত্রদলের সদস্য শাহারু আহমেদসহ ইউনিয়ন বিএনপিসহ অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)