আমরা বিএনপির সাথে কোনো বিরোধ চাই না

দর্শনায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অ্যাড. রুহুল আমিন

আপলোড তারিখঃ 2025-10-26 ইং
আমরা বিএনপির সাথে কোনো বিরোধ চাই না ছবির ক্যাপশন:

দর্শনা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াত ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন। গতকাল শনিবার দুপুর ১২টায় দর্শনা প্রেসক্লাবে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দর্শনা থানা জামায়াতের আমির মাহবুবুর রহমান টুকু।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশকে একটি বৈষম্যহীন ন্যায্য এবং দুর্নীতিমুক্ত ও নিরাপদ রাষ্ট্র গঠনের জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী কাজ করে যাবে। আমরা বিএনপির সাথে কোনো বিরোধ চাই না। বিএনপি বা বাংলাদেশ জামায়াত ইসলামী বা অন্য কোনো দল যেই ক্ষমতায় যাক, আমরা তাদের সহযোতিা করব এবং আমাদের বাংলাদেশ জামায়াত ইসলামীকে যদি আল্লাহ তায়ালা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যায়, সে ক্ষেত্রে বিরোধী দলগুলোকে পাশে রেখে তাদের মতামতের গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনায় কাজ করে যাবো।’


তিনি আরও বলেন, ‘আপনারা জানেন ১৯৭১ সালের স্বাধীনতার পর শেখ মুজিবর রহমান তার নিজস্ব বাহিনী নিয়ে দেশ পরিচালনা করেছে। দেশের মানুষের অত্যাচার নির্যাতন করে টিকে থাকতে পারেনি। তার কন্যা শেখ হাসিনা দীর্ঘ ১৬ বছর ধরে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে এ দেশের মানুষের ওপর নির্যাতন করে টিকে থাকতে পারেনি। যে যা কর্ম করবে, তার ফলাফল সে পাবে। দুনিয়ার ওপর পাবে। যার প্রমাণ শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে।’


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, দর্শনা পৌর আমির সাইকুল আলম অপু, দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুমন, সাংবাদিক সমিতির সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ প্রমুখ। মতবিনিময় সভা পরিচালনা করেন দর্শনা থানা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)