ছবির ক্যাপশন:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবুর পক্ষে নির্বাচনী প্রচারণা পরিচালনা করেছেন দর্শনা পৌর বিএনপির অন্যতম সমন্বয়ক মশিউর রহমান। গতকাল শনিবার বিকেলে দর্শনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চাঁদপুর মোড়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ প্রচারণা করেন।
এসময় মশিউর রহমান বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ আজ স্বৈরাচার ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। উন্নয়নের ক্ষেত্রে দেশ অনেক পিছিয়ে পড়েছে, তবে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে এ অবহেলিত অঞ্চলেও উন্নয়নের জোয়ার বইবে।’ তিনি আরও বলেন, ধানের শীষ প্রতীকে জননন্দিত ও জনদরদি নেতা মাহমুদ হাসান খান বাবুকে নির্বাচিত করলে স্বাধীনতার পরবর্তী সময়ে অবহেলিত এ অঞ্চলের মানুষ উন্নয়নের স্রোতে যুক্ত হবে। তাই দেশের ক্লান্তিকালে উন্নয়নের স্বার্থে সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।
প্রচারণায় আরও উপস্থিত ছিলেন দর্শনা পৌর বিএনপির সমন্বয় কমিটির সদস্য রেজাউল ইসলাম, নাসির উদ্দিন খেদু, বিএনপি নেতা হাবিবুল্লাহ বিশ্বাস, দর্শনা পৌর যুবদলের সদস্যসচিব জালাল উদ্দিন, থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোরশেদুর রহমান লিংকন ও মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, যুগ্ম আহ্বায়ক আল মুকিত ও সাব্বির রহমান, দর্শনা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মোফা, রাজু আহমেদ, সাইফ, আব্দুল হাই, আল আমিন, আরাফ খান মামুন, ফয়সাল, আরিফ হোসেন, দর্শনা ডিএস মাদ্রাসা ছাত্রদলের সভাপতি খন্দকার শাহাব উদ্দিন প্রমুখ।
পরে তারা দর্শনা দক্ষিণ চাঁদপুরের হল্ট স্টেশন, স্থানীয় দোকান, চায়ের স্টল ও বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।
