দামুড়হুদার লোকনাথপুরে আখচাষি সমাবেশ

আপলোড তারিখঃ 2025-10-26 ইং
দামুড়হুদার লোকনাথপুরে আখচাষি সমাবেশ ছবির ক্যাপশন:

দামুড়হুদার লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আখচাষি সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে ২০২৪-২৫ আখ রোপণ লক্ষ্যমাত্রা অর্জন ও পরিষ্কার-পরিচ্ছন্ন আখ সরবরাহের লক্ষ্যে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিশিষ্ট আখচাষি ও ইউপি সদস্য রিকাত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। তিনি তিনি বলেন, ‘আপনারা পরিষ্কার-পরিছন্ন আখ সরবরাহ করুন। তাহলে চিনিকলটির ত্রুটি দেখা দিবে না, আপনাদের ভোগান্তিতে পড়তে হবে না। তাই মিলটি ভালোভাবে চলতে হলে আপনাদের পরিষ্কার আখ মিলে সরবরাহ করতে হবে। এতে চিনির আহরণ বাড়বে, আপনাদের ভোগান্তি কমবে।’ এসময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (কৃষি) মোহাম্মদ আশরাফুল আলম ভূঁইয়া, ডিজিএম (সম্প্রসারণ) মাহবুবুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)