গাংনীতে নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে হস্তান্তর করল বিএসএফ

আপলোড তারিখঃ 2025-10-25 ইং
গাংনীতে নারী-পুরুষ ও তৃতীয় লিঙ্গের ৬০ জনকে হস্তান্তর করল বিএসএফ ছবির ক্যাপশন:

 মেহেরপুরের গাংনী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) শনিবার (২৫ অক্টোবর) সকাল ও দুপুরে মোট ৬০ জন বাংলাদেশিকে হস্তান্তর করেছে।


সকাল ১০টার সময় কাজিপুর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৪৭ মেইন পিলারের কাছে শহীদ স্মরণী দিয়ে বিএসএফ ৩০ জনকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এরকাছে হস্তান্তর করে। হস্তান্তরকৃতদের মধ্যে ৬ জন তৃতীয় লিঙ্গের সদস্য রয়েছেন। ১১-গান্দিনা বিএসএফের কোম্পানি কমান্ডার এবিসন ফ্রান্কো এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করেন। বাংলাদেশি প্রতিনিধির পক্ষ থেকে কাজিপুর কোম্পানি কমান্ডার সুবেদার শাহাবুদ্দিন তাদের গ্রহণ করেন।


এরপর দুপুর ১২টার সময় একই উপজেলার কাথুলি সীমান্তের আন্তর্জাতিক পিলার ১৩৩/৩ এসের কাছে আরও ৩০ জনকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়। কাথুলি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমান তাদের গ্রহণ করেন।


বিজিবি সূত্রে জানা গেছে, হস্তান্তরিতরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দালালের মাধ্যমে ভারতে অনুপ্রবেশ করেছিল এবং মুম্বাই, দিল্লি ও আসাম রাজ্যে শ্রমিকের কাজ করছিল। পরে ভারতের পুলিশ তাদের আটক করে বিএসএফের তেইমপুর ক্যাম্পে হস্তান্তর করে। এরপর পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে তাদের হস্তান্তর করা হয়।


গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী  ইসরাইল জানিয়েছেন, বিএসএফ ইতিমধ্যেই ১৪ জন বাংলাদেশিকে তাদের কাছে বুঝিয়ে দিয়েছে। তারা বিভিন্ন সময়ে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল। তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)